Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বাঁকুড়ায় আবাস উপভোক্তার টাকা চুরি! ধৃত চোর

বাঁকুড়ায় আবাস উপভোক্তার টাকা চুরি! ধৃত চোর
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বাঁকুড়া: আবাস উপভোক্তার টাকা চুরিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বাঁকুড়ার ইন্দাস থানার অন্তর্গত মঙ্গলপুর গ্রামে। এই ঘটনায় অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিস। পুলিস সূত্রে খবর, গত বৃহস্পতিবার সকালে এক বয়স্কা আদিবাসী বিধবা মহিলা থানায় এসে অভিযোগ করেন, তিনি পশ্চিমবঙ্গ সরকারের বাংলা আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির টাকা বাড়িতে এনে রেখেছিলেন। এর পরিমাণ ছিল নগদ ৬০ হাজার টাকা। এদিন দুপুরে তিনি বাড়িতে তালা দিয়ে জমিতে কাজ করতে যান। বিকেলে বাড়ি ফিরে দেখেন, তাঁর বাড়ির দরজার তালা ভাঙা এবং আলমারি থেকে উধাও টাকা। এরপরই তিনি ইন্দাস থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ওই মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিস। গোপন সূত্রে খবর পেয়ে ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করেছেন তদন্তকারী আধিকারিকরা। পুলিস জানিয়েছে, ধৃতের কাছ থেকে তালা ভাঙ্গার যন্ত্রপাতি এবং চুরি যাওয়া নগদ ৬০ হাজার টাকা উদ্ধার হয়েছে। অভিযুক্তকে বিষ্ণুপুর আদালতে হাজির করানো হলে তিন দিনের রিমান্ডের নির্দেশ দেন বিচারক।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ