নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: বকেয়া টাকার দাবিতে চুঁচুড়ার পিপুলপালিতে রাজ্যের হাইওয়ে ডিভিশনের অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করল ঠিকাদারদের সংগঠন। হুগলি জেলা ঠিকাদার সংস্থার তরফে এদিন ওই আন্দোলন কর্মসূচি নেওয়া হয়েছিল। ঠিকাদার সংগঠনের অভিযোগ, প্রচুর টাকা বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে বকেয়া আছে। দফায় দফায় আবেদন করেও তা মেটানো হয়নি। পাশাপাশি, সরকারি নির্মাণ কাজের দর বাড়ানো হচ্ছে না। অথচ দ্রব্যমূল্য লাগাতার বাড়ছে। সংগঠনের নেতৃত্ব বলেন, সার্বিকভাবে পরিস্থিতি বদল হওয়া প্রয়োজন। সেই দাবিতেই আন্দোলন শুরু করা হয়েছে।



