Bartaman Logo
১৯ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বাঁকুড়া, পুরুলিয়া ও আরামবাগে দুয়ারে সরকারে আবেদন বহু

বাঁকুড়া, পুরুলিয়া ও আরামবাগে দুয়ারে সরকারে আবেদন বহু
  • ২৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: শুক্রবার বাঁকুড়া, পুরুলিয়া ও আরামবাগে ‘দুয়ারে সরকার’ কর্মসূচির শিবির আয়োজন করে প্রশাসন। এদিন সেই ক্যাম্পগুলিতে বহু বাসিন্দা যান। তাঁরা সরকারি বিভিন্ন প্রকল্পে সুবিধা পেতে আবেদন করেন। প্রশাসন জানিয়েছে, উপভোক্তাদের আবেদন খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে।বাঁকুড়ায় এবার ৪৫৪০টি শিবির হবে। তারমধ্যে এদিন ৫৯২টি ক্যাম্প হয়। তারমধ্যে ২০৭টি স্থায়ী ও ৩৮৫টি মোবাইল শিবির হয়। প্রথমদিনেই ওইসব শিবিরগুলিতে ১৮ হাজার ৯৫০ জন উপস্থিত হন। এদিন ১৪ হাজার ৫০২টি আবেদনপত্র জমা পড়েছে। আবেদন পত্রগুলি খতিয়ে দেখার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বাঁকুড়ার জেলাশাসক সিয়াদ এন বলেন, এদিন বাঁকুড়া-২ ব্লকের একটি শিবির পরিদর্শন করেছি। জেলায় প্রথম দিনে সুশৃঙ্খলভাবে শিবিরগুলি আয়োজিত হয়েছে।  পুরুলিয়ায় এদিন ১৭৫৪ টি ফর্ম বিলি করেছে প্রশাসন। হুগলি জেলায় এদিন ৫৮৮টি শিবির হয়েছে। তারমধ্যে স্থায়ী ক্যাম্প হয়েছে ১৭৮টি। এছাড়া মোবাইল ক্যাম্প করেছে ৪১০টি। এদিন আরামবাগ ও গোঘাটের দুয়ারে সরকার শিবির ঘুরে দেখেন সাংসদ মিতালি বাগ। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ