Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বাঁকুড়া ও আরামবাগে বাগদেবীর আরাধনা

সোমবার বাঁকুড়ায় সরস্বতী পুজোর আয়োজন করা হয়। রবিবারের তুলনায় এদিন বেশি জায়গায় বাগদেবীর আরাধনা হয়েছে। এদিন সকাল থেকে ছাত্রছাত্রীরা পুজোর আয়োজন শুরু করে। নতুন পোশাক পরে তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভিড় জমায়।

বাঁকুড়া ও আরামবাগে বাগদেবীর আরাধনা
  • ৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া ও আরামবাগ: সোমবার বাঁকুড়ায় সরস্বতী পুজোর আয়োজন করা হয়। রবিবারের তুলনায় এদিন বেশি জায়গায় বাগদেবীর আরাধনা হয়েছে। এদিন সকাল থেকে ছাত্রছাত্রীরা পুজোর আয়োজন শুরু করে। নতুন পোশাক পরে তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভিড় জমায়। অঞ্জলি দেওয়ার পর অনেকে বেড়াতেও বের হয়। বাঁকুড়া শহর সহ জেলার অন্যান্য শহর ও ব্লক সদরে থিমের মণ্ডপ করা হয়। তা দেখতে অনেকেই ভিড় করেন। বাঁকুড়া শহরের বাসিন্দা এক কলেজ ছাত্রী বলেন, সরস্বতী পুজো আমাদের কাছে ‘ভ্যালেন্টাইন ডে’। এদিন অনেকেই সঙ্গীদের নিয়ে বেড়াতে বের হয়। কলেজের পুজোর পর সহপাঠীদের সঙ্গে শহরে প্রতিমা দর্শনে বের হয়েছিলাম। 
Advertisement
অন্যদিকে, এদিন বেলিয়াতোড়ের শিরষা প্রাথমিক বিদ্যালয়ে সরস্বতী পুজো না হওয়ায় পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। প্রধান শিক্ষক শ্যামল দত্ত বলেন, একমাত্র সহকারী শিক্ষিকা টানা ছুটি নেওয়ায় আমি একা বিদ্যালয় চালাচ্ছি। ফলে আমার পক্ষে পঠনপাঠন বন্ধ রেখে বাজার করা, প্রতিমা কিনতে যাওয়া সম্ভব হয়নি। দিন পনেরো আগে অভিভাবকদের নিয়ে একটি বৈঠক হয়। সেখানেই এবছরের জন্য পুজো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তা অভিভাবকরাও মেনেও নিয়েছিলেন। এদিন কেউ কেউ ক্ষোভ প্রকাশ করেছেন। আগামী বছর আমরা ফের আচার মেনে পুজো করব।
আরামবাগ মহকুমাতেও এদিন ধুমধাম করে সরস্বতী পুজো হয়। মণ্ডপে মণ্ডপে কচিকাঁচাদের ভিড় দেখা যায়। স্কুল কলেজে সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাগদেবীর আরাধনা হয়। কোথাও কোথাও খিচুড়ি প্রসাদের আয়োজন করা হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ