Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বকেয়া বিলের দাবিতে ঠিকাদারদের ডেপুটেশন

বকেয়া বিলের দাবিতে ঠিকাদারদের ডেপুটেশন
  • ২৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, তমলুক: ১০০ দিনের কাজে বকেয়া টাকার দাবিতে মঙ্গলবার জেলাশাসকের অফিসে ডেপুটেশন দিল রুরাল ডেভেলপমেন্ট কন্ট্রাক্টরস অ্যাসোসিয়েশন। এদিন এই কর্মসূচি ঘিরে জেলাশাসক অফিসের গেটের সামনে বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়। তমলুকের মহকুমা পুলিস অফিসার আফজল আব্রার, থানার আইসি সুভাষচন্দ্র ঘোষ সহ বিশাল পুলিস বাহিনী মোতায়েন ছিল। ১০০ দিনের প্রকল্পে গ্রামীণ এলাকায় কাজ করেও ওই ঠিকাদাররা পেমেন্ট পাচ্ছেন না। এর আগে সংগঠনের পক্ষ থেকে ব্লকস্তরে ডেপুটেশন দেওয়া হয়। এদিন জেলাশাসক অফিসে বিক্ষোভ ডেপুটেশন ছিল। গোটা জেলা থেকে ঠিকাদাররা এদিনের কর্মসূচিতে অংশ নেন। অতিরিক্ত জেলাশাসক(উন্নয়ন) নেহা বন্দ্যোপাধ্যায়ের কাছে তাঁরা ডেপুটেশন দেন। বকেয়া পেমেন্ট সহ একাধিক দাবি জানানো হয়।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ