সংবাদদাতা শান্তিনিকেতন: বোলপুর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তালতলা পুকুর ধীরে ধীরে বুজিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ইট, সিমেন্টের টুকরো ও আবর্জনা ফেলে ভরাট করা হচ্ছে পুকুরটিকে। স্থানীয়দের অভিযোগ, এই বিষয়ে সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলারকে জানানো হলেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। চক্রান্ত করে পুকুরটি বুজিয়ে দেওয়ার চেষ্টা করছেন বেশকিছু প্রোমোটার। যদিও বিষয়টি সামনে আসতেই পদক্ষেপ নিয়ে পুকুর সংস্কার করার উদ্যোগ নিয়েছে বোলপুর পুরসভা।
Advertisement
পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রে অন্যতম বোলপুর ও শান্তিনিকেতন। এখানে বসতি বেড়েই চলেছে দিনের পর দিন। বাইরের জেলার অনেকেই বোলপুর ও শান্তিনিকেতনে নিজেদের বাড়ি বা ফ্ল্যাট করতে চাইছেন। আর সেই সুযোগেই মাথাচাড়া দিয়েছে কিছু অসাধু প্রোমোটার। জমি সংক্রান্ত বিভিন্ন প্রতারণার খবর মাঝেমধ্যেই সামনে আসছে। এমনকী, মানুষের ব্যবহৃত পুকুর ও জলাভূমি বুজিয়ে দেওয়ার অভিযোগ সামনে আসে। বোলপুরের ১৮ নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের পুরনো তালতলা পুকুর ধীরে ধীরে বুজে যেতে বসেছে। স্থানীয়দের দাবি, আগে এলাকাবাসী এই পুকুর ব্যবহার করতেন। শহরে জল প্রকল্প হওয়ায় সেই সমস্যা মিটেছে। এখন কার্যত ব্যবহারের অযোগ্য হয়ে উঠেছে পুকুরটি। তার উপর পুকুরের চারধারেই ফেলা হচ্ছে ইট, সিমেন্টের টুকরো। বিভিন্ন জায়গা থেকে নোংরা আবর্জনাও ফেলা হচ্ছে পুকুরের মধ্যে। দীর্ঘদিন সংস্কার না করার কারণে পুকুরের সামান্য যে অংশে জল আছে সেখানে জন্মাছে আগাছা। স্থানীয়রা চাইছেন পুকুরটি দ্রুত সংস্কারের ব্যবস্থা করা হোক। তাঁরা আশঙ্কা করছেন এই জলাভূমিটি কেউ বা কারা বুজিয়ে দিতে চাইছে।
উল্লেখ্য, কলকাতায় জলাভূমি বুজিয়ে সেখানে বহুতল নির্মাণ করার পর তা হেলে পড়ে। একটি অসাধু প্রোমোটারচক্র এভাবেই জলাভূমি দখল করে অবৈধভাবে নির্মাণ করছে। পরে যার ফল ভোগ করতে হচ্ছে ফ্ল্যাট বা আবাসন মালিকদের। ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার তাপস সরকার বলেন, অভিযোগ পাওয়ার পর দ্রুত এলাকা পরিদর্শন করা হয়েছে। পুকুরটির মালিকদের সঙ্গেও কথা হয়েছে। আশা করছি কিছুদিনের মধ্যেই তা সংস্কার করা হবে।