নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি: শনিবার বেলা ১১টা থেকে গোটা দেশের নজর ছিল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের দিকে। বাজেটে তিনি কী কী ঘোষণা করেন, সেই অপেক্ষায় ছিল মধ্যবিত্ত শ্রেণি। একাধিক বড় ঘোষণার পাশাপাশি বিভিন্ন জিনিসের দাম বৃদ্ধি ও কমারও ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। বেশ কয়েকটি জিনিসের উপর থেকে শুল্ক কমিয়ে ও কয়েকটি জিনিসের উপর কর বৃদ্ধি করার প্রস্তাব দেন তিনি। এরফলে আগামী দিনে এই জিনিসগুলির দামে পরিবর্তন আসতে পারে।
Advertisement
কোন কোন জিনিসের দাম কমল?
এলসিডি, এলইডি, জীবনদায়ী ৩৬টি ওষুধ, ক্যান্সারের ওষুধ, মোবাইল ফোন, মোবাইলের ব্যাটারি, চামড়ার জ্যাকেটসহ অন্য সামগ্রী, সামুদ্রিক পণ্য, ফ্রোজেন ফিশ, জাহাজ তৈরির সামগ্রীর উপরে করছাড় দেওয়া হয়েছে।
কোন কোন জিনিসের দাম বাড়ল?
এই বাজেটে দাম বেড়েছে আরও বেশ কয়েকটি জিনিসেরও। ফ্ল্যাট প্যানেল ডিসপ্লে ও হাতে বোনা কাপড়ের উপর শুল্ক বৃদ্ধি হচ্ছে। ফলে এই জিনিসগুলির দাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
ওষুধের দাম কমায় স্বস্তি: বাজেটে ৩৬টি জীবনদায়ী ওষুধের ক্ষেত্রে ১০০ শতাংশ কর ছাড় দেওয়া হয়েছে। এই তালিকায় রয়েছে ক্যান্সারের মতো মারণ রোগের ওষুধও। আবার একইসঙ্গে ৬টি জীবনদায়ী ওষুধে ৫ শতাংশ শুল্কও প্রত্যাহার করার প্রস্তাবও রেখেছেন নির্মলা। ফলে কিছুটা স্বস্তি পাবে মধ্যবিত্ত।