Bartaman Logo
২৭ মে, ২০২৬

বিজেপিতেই যোগ আপের প্রাক্তন মন্ত্রী

বিজেপিতেই যোগ আপের প্রাক্তন মন্ত্রী
  • ১৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
নয়াদিল্লি: জল্পনাই সত্যি হল। দল ছাড়ার ২৪ ঘণ্টার মধ্যেই সোমবার বিজেপিতে যোগ দিলেন কৈলাস গেহলট। রবিবার আম আদমি পার্টি (আপ) থেকে ইস্তফা দেন দিল্লির প্রাক্তন পরিবহণ মন্ত্রী কৈলাস। তার একদিন পরেই দুই কেন্দ্রীয় মন্ত্রী মনোহরলাল খট্টর ও হর্ষ মালহোত্রার উপস্থিতিতে গেরুয়া পতাকা হাতে তুলে নেন তিনি। যদিও সদ্য প্রাক্তন সতীর্থের বিজেপিতে যোগদানকে গুরুত্ব দিলেন না আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। এব্যপারে তিনি বলেছেন, উনি মুক্ত। যেখানে খুশি যেতে পারেন। ফেব্রুয়ারি মাসে দিল্লিতে বিধানসভা নির্বাচন। ভোটের মাত্র দু’মাস আগে কৈলাসের বিজেপিতে যোগদানকে ‘অত্যন্ত তাৎপর্যপূর্ণ’ বলে অভিহিত করেছেন খট্টর। অন্যদিকে, নতুন দলে যোগ দিয়ে কৈলাস বলেন, ‘এটা আমার জন্য খুব একটা সহজ বিষয় ছিল না।’ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির ‘চাপে’র মুখেই কৈলাস আত্মসমর্পণ করেছেন বলে অভিযোগ আপের।  যদিও এই দাবি খারিজ করে দিয়েছেন কৈলাস।
Advertisement
সম্পর্কিত সংবাদ