Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বাজেয়াপ্ত বাজি, গ্রেপ্তার কারবারি

বাজেয়াপ্ত বাজি, গ্রেপ্তার কারবারি
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কাঁথি: বেআইনি বাজি কারবারের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৭০ কেজি নিষিদ্ধ বাজি বা‌জেয়াপ্ত করল এগরা থানার পুলিস। এই ঘটনায় এক বাজি ব্যবসায়ীকে গ্রেপ্তারও করা হয়েছে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম চন্দন দাস। তার বাড়ি এগরার অস্তিচক এলাকায়। সে এগরার ভবানীচক বাজারে একটি গোডাউন ভাড়া নিয়ে বাজি মজুত করে রেখেছিল। সেখান থেকে বিভিন্ন দোকানে বাজি সরবরাহ করা হতো। খবর পেয়ে রবিবার রাতে অভিযান চালায় পুলিস। তবে এই ঘটনায় আরও কেউ যুক্ত রয়েছে কি না, তা জানার চেষ্টা করছে পুলিস। এদিকে সোমবার ধৃত বাজি কারবারিকে কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। থানার আইসি অরুণকুমার খান বলেন, বেআইনি বাজি কারবারের বিরুদ্ধে পুলিসি অভিযান জারি থাকবে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ