Bartaman Logo
২৭ মে, ২০২৬

বাজেয়াপ্ত ৭৭৫ কেজি বিস্ফোরক, ৪৭০০ ডিটোনেটর

বাজেয়াপ্ত ৭৭৫ কেজি বিস্ফোরক, ৪৭০০ ডিটোনেটর
  • ৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
বিশেষ সংবাদদাতা, আইজল: মিজোরাম পুলিস ও অসম রাইফেলসের যৌথ অভিযানে বাজেয়াপ্ত  বিপুল পরিমাণ বিস্ফোরক ও ডিটোনেটর। মিজোরামের হান্থিয়াল জেলায় ৭৭৫ কেজি বিস্ফোরক ও ৪৭০০টি ডিটোনেটর উদ্ধার করা হয়। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দু’জনকে। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার ওই এলাকায় তল্লাশি চালিয়ে সাফল্য পায় যৌথ বাহিনী।  
Advertisement
অসম রাইফেলসের ইন্সপেক্টর জেনারেল (পূর্ব)-র  জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, যৌথ বাহিনীর  জওয়ানরা একটি গাড়িতে তল্লাশি চালিয়ে ওই বিপুল বিস্ফোরক ও ডিটোনেটর ছাড়াও ২২৫০ মিটার কর্ডটেক্সও বাজেয়াপ্ত করেছে। এই ঘটনায় জড়িত দু’জনকে গ্রেপ্তার করে পুলিসের হাতে তুলে দেওয়া হয়েছে। বিস্তারিত তদন্ত চলছে। গত মাসেও অসম রাইফেলস ও মিজোরাম পুলিসের যৌথ অভিযানে  সাফল্য এসেছিল। একটি গাড়ি আটক করে ছ’টি ১২-বোর সিঙ্গেল ব্যারেল রাইফেল বাজেয়াপ্ত করা হয়। একজনকে গ্রেপ্তার করা হয়।
সম্পর্কিত সংবাদ