Bartaman Logo
২৭ মে, ২০২৬

বিজেপির সঙ্গেই আছি, স্পষ্ট জানালেন নীতীশ

বিজেপির সঙ্গেই আছি, স্পষ্ট জানালেন নীতীশ
  • ৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
পাটনা: আবার কি জোট বদলাবেন নীতীশ কুমার? গত কয়েকদিন ধরে রাজনৈতিক মহলে এমনই জল্পনা ছড়িয়েছিল। সোমবার সেই জল্পনায় ইতি টানলেন জেডি(ইউ) নেতা। বিজেপির নেতৃত্বাধীন এনডিএ ত্যাগের কোনও পরিকল্পনা তাঁর নেই বলে সাফ জানিয়ে দিলেন বিহারের মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর সঙ্গে তাঁর সম্পর্কের কথাও টেনে এনেছেন নীতীশ। এদিন বৈশালীতে ‘প্রগতি যাত্রা’ চলাকালীন তিনি বলেন, ‘অটলজি আমাকে কেন্দ্রীয় মন্ত্রী করেছিলেন। উনি আমাকে খুব স্নেহ করতেন। কোনও প্রস্তাব পাস করাতে সমস্যায় পড়তে হতো না।’ তিনি বলেন, ‘বাজপেয়ীর ইচ্ছা ছিল আমি বিহারের মুখ্যমন্ত্রী হই। তাই আমি কেন বিজেপির হাত ছাড়ব? মাঝে ভুল হয়েছিল। প্রতিবারই আমি ভুল শুধরে নিয়েছি।’
Advertisement
সম্পর্কিত সংবাদ