Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বিজেপির পঞ্চায়েত সদস্যের তৃণমূলে যোগদান সিউড়িতে

সিউড়ি-১ ব্লকের বড় আলুন্দার পঞ্চায়েত সদস্য মিঠু বাগদি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। বৃহস্পতিবার দলের জেলা কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন

বিজেপির পঞ্চায়েত সদস্যের তৃণমূলে যোগদান সিউড়িতে
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: সিউড়ি-১ ব্লকের বড় আলুন্দার পঞ্চায়েত সদস্য মিঠু বাগদি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। বৃহস্পতিবার দলের জেলা কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন। তাঁর সঙ্গে এদিন আরও বেশকিছু কর্মী তৃণমূলে যোগদান করেন। সিউড়ির তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এই যোগদান কর্মসূচি হয়। বিধায়ক বলেন, বীরভূম জেলার উন্নয়নযজ্ঞে শামিল হতেই ওই পঞ্চায়েত সদস্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন। এতে দল আরও শক্তিশালী হল। তাঁর কথায়, অনুব্রত মণ্ডল জেলা সভাপতি পদে পুনর্বহাল হতেই মানুষ বেশি করে উত্সাহিত হচ্ছেন। দলের প্রতি মানুষের ঝোঁক বাড়ছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ