Bartaman Logo
২৭ মে, ২০২৬

বিজাপুরে গুলির লড়াইয়ে মৃত্যু তিন মাওবাদীর

বিজাপুরে গুলির লড়াইয়ে মৃত্যু তিন মাওবাদীর
  • ১৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
বিজাপুর: কুটরুতে মারণ হামলার পাল্টা জবাব নিরাপত্তা বাহিনীর। রবিবার ছত্তিশগড়ের বিজাপুরে বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হল তিন মাওবাদীর। মৃতদের কাছ থেকে মিলেছে বিশেষ পোশাক, আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক। গোটা এলাকা ঘিরে ফেলে চলছে তল্লাশি। এই নিয়ে চলতি বছরে ১২ জন মাওবাদীর মৃত্যু হল। ৬ জানুয়ারি অপারেশন শেষে দান্তেওয়াড়ার বেস ক্যাম্পে ফিরছিলেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। পথে বিজাপুরের কুটরুতে আইইডি বিস্ফোরণে বাহিনীর গাড়ি উড়িয়ে দেয় মাওবাদীরা। হামলায় গাড়ি চালক ও আট জওয়ান সহ ন’জনের মৃত্যু হয়। রবিবার তারই জবাব দিল বাহিনী। এদিন বিশেষ সূত্রে ইন্দ্রাবতী জাতীয় উদ্যানের জঙ্গলে মাওবাদীদের গতিবিধির খবর পেয়ে তল্লাশি অভিযানে নামে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড, স্পেশাল টাস্ক ফোর্স ও ডিস্ট্রিক্ট ফোর্স। তাদের দেখেই গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। পাল্টা জবাব দেয় বাহিনীও। দু’পক্ষের গুলির লড়াইয়ে তিনজন মাওবাদীর মৃত্যু হয়েছে। বস্তার রেঞ্জের আইজি সুন্দররাজ পি বলেন, ‘এলাকা ঘিরে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।’ 
Advertisement
সম্পর্কিত সংবাদ