Bartaman Logo
২৭ মে, ২০২৬

বিজেপিকে কটাক্ষ রীতেশ দেশমুখের

বিজেপিকে কটাক্ষ রীতেশ দেশমুখের
  • ১২ নভেম্বর, ২০২৪ ০০:০০
মুম্বই: ভোটের দিন এগিয়ে আসছে মহারাষ্ট্রে। বলিউড অভিনেতা রীতেশ দেশমুখও তাঁর ভাইয়ের হয়ে প্রচারে ঝাঁপিয়েছেন। লাতুর (গ্রামীণ) আসনে কংগ্রেসের প্রার্থী অভিনেতার ভাই ধীরজ দেশমুখ। সেখানে জনসভায় যোগ দিয়ে রীতেশ বলেন, ‘ধর্ম বিপন্ন বলে যারা প্রচার করে আসলে তাদের দলই বিপন্ন। এজন্য তাদের দল ও নিজেদের রক্ষার কাতর আর্জি জানাতে হয়।’ একইসঙ্গে তিনি বলেছেন, ‘ভগবান কৃষ্ণ বলেছে কর্মই ধর্ম। যারা নিষ্ঠার সঙ্গে কাজ করে তারাই ধর্ম পালন করে। আর যারা কাজ করে না, তাদের ধর্মকে ব্যবহারের প্রয়োজন হয়।’
Advertisement
সম্পর্কিত সংবাদ