Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

‘বিজেপি চায় বাংলা পচে মরুক’, কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে বিধানসভায় সরব মানস

গঙ্গা-পদ্মা ভাঙন সহ একাধিক প্রকল্পে বাংলার প্রাপ্য ৪ হাজার ৫৪৯ কোটি টাকা ২০১৩ সালের ১৯ ডিসেম্বর থেকে কেন্দ্র আটকে রেখেছে। এছাড়াও আটকে রয়েছে কয়েক হাজার কোটি টাকা।

‘বিজেপি চায় বাংলা পচে মরুক’, কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে বিধানসভায় সরব মানস
  • ১১ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গঙ্গা-পদ্মা ভাঙন সহ একাধিক প্রকল্পে বাংলার প্রাপ্য ৪ হাজার ৫৪৯ কোটি টাকা ২০১৩ সালের ১৯ ডিসেম্বর থেকে কেন্দ্র আটকে রেখেছে। এছাড়াও আটকে রয়েছে কয়েক হাজার কোটি টাকা। রাজ্যকে মোদি সরকারের বঞ্চনা ইস্যুতে বুধবার বিধানসভায় সরব হলেন সেচমন্ত্রী মানস ভুঁইয়া। এক্ষেত্রে রাজ্যের বিরোধী বিজেপি বিধায়কদের ভূমিকারও তীব্র নিন্দা করেছেন তিনি। এই পরিস্থিতিতে কেন বিরোধীরা চুপ করে হাত গুটিয়ে বসে আছে? প্রশ্ন সেচমন্ত্রীর।

Advertisement

আবেদন করেও ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা দেয়নি কেন্দ্র। যে কারণে নিজস্ব তহবিল থেকে প্রকল্পের বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এদিন বিধানসভায় দাঁড়িয়ে সেকথাও মনে করিয়ে দেন রাজ্যের সেচমন্ত্রী। সরাসরি নিশানা করেন কেন্দ্রের বিজেপি সরকারকে। তাঁর আক্রমণ থেকে ছাড় পাননি রাজ্যের পদ্ম পার্টির বিধায়করা। বলেন, ‘আসলে বিজেপি চায় বাংলা পচে মরুক। সেই কারণেই ২০২৪ সালের জুলাই মাস থেকে বিরোধীদের একাধিকবার অনুরোধ করা সত্ত্বেও বাংলার প্রাপ্য নিয়ে দরবার করতে তাঁরা দিল্লিতে যাননি।’

জলবায়ু পরিবর্তনের জেরে বিপন্ন সুন্দরবন। এটি রক্ষার জন্য ৪ হাজার ১০ কোটি টাকা অর্থ মূল্যের বিশ্ব ব্যাঙ্কের আপার এবং লোয়ার ডেল্টা প্রকল্পের ছাড়পত্র আটকে রেখেছে কেন্দ্র। কোনও কারণ ছাড়াই।

Advertisement
সম্পর্কিত সংবাদ