এসএসআর বৈঠক থেকে ওয়াক আউট: বিজেপির নিশানায় টিভিকে, ডিএমকে
  • ২৫ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

চেন্নাই: রাজ্যে  ভোটার তালিকার স্পেশাল সামারি রিভিশন(এসএসআর)  সংক্রান্ত নির্বাচন কমিশনের বৈঠক থেকে ওয়াক আউট করেছিল তামিলনাড়ুর শাসক দল বিজয়ের টিভিকে। বিরোধী ডিএমকে সহ একাধিক দলও একই পদক্ষেপ নেয়।এজন্য এই দলগুলির সমালোচনায় সরব হল বিজেপি।

Advertisement

তামিলনাড়ু বিজেপির মুখপাত্র নারায়ণ তিরুপথির অভিযোগ, সংশ্লিষ্ট দলগুলি চাইছে তালিকায় ভুয়ো ও মৃত ভোটারদের নাম একাধিক জায়গায় থাকুক। সেজন্যই এসআইআর নিয়ে তারা নানা অভিযোগ তুলছে। কিন্তু, সুপ্রিম কোর্ট ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়াকে ক্লিন চিট দিয়েছে। এই ইস্যুকে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকেও নিশানা করেছেন নারায়ণ। জানিয়েছেন, নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছেন রাহুল ও তাঁর সহযোগীরা।   উল্লেখ্য, শুক্রবার এসএসআর প্রক্রিয়া নিয়ে একটি সর্বদল বৈঠক ডেকেছিল নির্বাচন কমিশন। সেখান থেকে ওয়াক আউট করে টিভিকে ও ডিএমকের মতো তামিলনাড়ুর একাধিক রাজনৈতিক দল। তাদের দাবি, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন কমিশনের প্যানেল ভোটপ্রক্রিয়ার স্বচ্ছ্বতা ও গণতান্ত্রিক নিরপেক্ষতা বজায় রাখতে পারেনি। প্রচুর অনিয়ম হয়েছে। তার দায় নিয়ে জ্ঞানেশ কুমারকে পদত্যাগ করতে হবে। তাই বৈঠক থেকে ওয়াক আউট করে বিজেপি-বিরোধী দলগুলি।