Bartaman Logo
২৪ জুন, ২০২৬

এবার লোকসভা ভোটে রাজ্যে ৩৫ আসনের টার্গেট বিজেপির

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফলাফলে রীতিমতো উজ্জ্বীবিত গেরুয়া শিবির। সেই কারণে সোমবার ভোটের ফল প্রকাশের পরই লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এখন থেকেই ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে তারা।

এবার লোকসভা ভোটে রাজ্যে ৩৫ আসনের টার্গেট বিজেপির
  • ৬ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

দিব্যেন্দু বিশ্বাস, নয়াদিল্লি: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফলাফলে রীতিমতো উজ্জ্বীবিত গেরুয়া শিবির। সেই কারণে সোমবার ভোটের ফল প্রকাশের পরই লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এখন থেকেই ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে তারা। বিজেপির শীর্ষ সূত্রে জানানো হয়েছে, ২০২৯ সালের লোকসভা নির্বাচনে বাংলায় অন্তত ৩৫টি আসন জয়ের টার্গেট বাঁধা হচ্ছে। একইসঙ্গে দলীয় সূত্র দাবি করেছে, ইতিমধ্যেই বাংলায় বিধানসভা নির্বাচনের ফলের প্রাথমিক বিশ্লেষণ করা হয়েছে। তা থেকে গেরুয়া শিবির নিশ্চিত, আগামী লোকসভা নির্বাচনে বাংলায় অন্তত ৩৫টি আসন পেতে বিজেপিকে বিশেষ বেগ পেতে হবে না। বিজেপি সূত্রের ব্যাখ্যা দেওয়া হয়েছে, হাতে পর্যাপ্ত সময় নিয়েই লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করবে বঙ্গ ব্রিগেড। কারণ বিধানসভা নির্বাচনের ফল থেকে স্পষ্ট, বাংলায় সংগঠন তৈরি করে ফেলেছে দল। এবার তাতে নিয়মিত জল এবং সার দেওয়ার পালা। তাড়াহুনো করলে হবে না। হাতে সময় নিয়ে একাজ করতে হবে। একমাত্র তাহলেই লোকসভা নির্বাচনে সন্তোষজনক ফল লাভ সম্ভব হবে। সেই কারণেই এত আগে কেন্দ্রীয় পার্টির পক্ষ থেকে রাজ্যের নতুন শাসক দলের জন্য লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়ার কাজে হাত দেওয়া হচ্ছে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপি মোট ১৮টি আসনে জিতেছিল। কিন্তু ২০২৪ সালে গত লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপির সেই আসন সংখ্যা লক্ষণীয়ভাবে কমে যায়। এই মুহূর্তে লোকসভায় বঙ্গ বিজেপির সাংসদ সংখ্যা ১২ জন। অর্থাৎ, প্রায় তিন গুণ বেশি লোকসভা আসন জয়ের টার্গেট পেতে চলেছে রাজ্য বিজেপি। মঙ্গলবার বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকদের সঙ্গে একটি বৈঠক করেন। সেই বৈঠকে হাজির ছিলেন পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় নেতা সুনীল বনসলও। রাজনৈতিক সূত্রের দাবি, এদিনের বৈঠকে এই বিষয় নিয়েই প্রাথমিক আলোচনা হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ