Bartaman Logo
১০ সেপ্টেম্বর, ২০২৬

রাঘব চাড্ডা দিল্লির ভোটার তালিকায়!

নিয়মের তোয়াক্কা না করে রাঘব চাড্ডার নাম দিল্লির ভোটার তালিকায় তোলা হয়েছে। মঙ্গলবার এই অভিযোগ করেছে আম আদমি পার্টি।

রাঘব চাড্ডা দিল্লির ভোটার তালিকায়!
  • ১০ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: নিয়মের তোয়াক্কা না করে রাঘব চাড্ডার নাম দিল্লির ভোটার তালিকায় তোলা হয়েছে। মঙ্গলবার এই অভিযোগ করেছে আম আদমি পার্টি। এদিন আপের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে জানানো হয়, বিজেপির রাজ্যসভার সাংসদ চাড্ডাকে রাজিন্দর নগর বিধানসভার ভোটার হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। মাত্র কয়েকদিন আগেই চাড্ডার নাম পাঞ্জাবের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়। তখন ‘রাজনৈতিক প্রতিহিংসা’র অভিযোগ করেছিলেন চাড্ডা।  ৩১ আগস্ট প্রকাশিত হয়েছে দিল্লির খসড়া ভোটার তালিকা। সেই তালিকাতেই চাড্ডার নাম রয়েছে। এ প্রসঙ্গে দিল্লির চিফ ইলেক্টরাল অফিসের এক আধিকারিক জানিয়েছে, ‘মঙ্গলবার পর্যন্ত দিল্লিতে ৭০০টি নাম সংযুক্ত করা হয়েছে। চাড্ডা তাঁদেরই একজন।’ 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ