নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে মঙ্গলবার সিঙ্গুরের মণ্ডলপাড়ার গ্রামীণ মহিলার মিছিল করলেন। সম্প্রতি, কালীপুজোর ভাসানকে কেন্দ্র করে গ্রামের মহিলাদের উপর হামলার অভিযোগ উঠেছিল এক বিজেপি নেতার বিরুদ্ধে। ওই নেতা গ্রামের এক মহিলার শ্লীলতাহানি করেন বলেও অভিযোগ। এনিয়ে থানায় অভিযোগও দায়ের হয়েছে। যদিও গ্রামবাসীদের দাবি, পুলিস কাউকে গ্রেপ্তার করেনি। ওই ঘটনার প্রতিবাদেই এদিন গৃহবধূরা মিছিল করেন। সিঙ্গুর থানার পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। দু’পক্ষের অভিযোগ যাচাই করা হচ্ছে। বিজেপি নেতৃত্বের দাবি, তৃণমূল কংগ্রেস নেতৃত্ব পরিকল্পিত চক্রান্ত করছে।



