Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বিজেপি নেতা সহ একঝাঁক কর্মীর তৃণমূলে যোগ

বিজেপি নেতা সহ একঝাঁক কর্মীর তৃণমূলে যোগ
  • ২০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বরানগর: বারাকপুর বিজেপিতে ফের ভাঙন। রবিবার হালিশহরে বিজেপি নেতা বিট্টু জয়সওয়াল সহ প্রায় ২৫০ জন বিজেপি নেতা-কর্মী তৃণমূলে যোগ দেন। যদিও বিজেপি নেতৃত্ব বিষয়টিকে আমল দিতে রাজি নয়। রাজনৈতিক মহলে দাবি, বিট্টু হালিশহর ও বীজপুর এলাকায় বিজেপির পরিচিত নেতা ছিলেন। বিধানসভা নির্বাচনের আগে তাঁর দলত্যাগ বিজেপির কাছে বড় ধাক্কা। এদিন সন্ধ্যায় তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারী হালিশহরের হাজিনগর উৎসবের মঞ্চে বিজেপির নেতা-কর্মীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন।
Advertisement
ওই কর্মসূচিতে হালিশহরের পুরপ্রধান শুভঙ্কর ঘোষ, হালিশহরের তৃণমূল সভাপতি প্রবীর সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। দলবদল করা নেতা-কর্মীদের মধ্যে বেশি পরিচিত বিট্টু। হাজিনগর এলাকায় দলীয় কোনও কর্মসূচিতে তাঁর উপর ভরসা করত গেরুয়া শিবির। প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের ঘনিষ্ঠ ছিলেন। তাঁকে দলে টেনে পক্ষান্তরে অর্জুনকেই ধাক্কা দিল শাসকশিবির।
সম্পর্কিত সংবাদ