Bartaman Logo
৭ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

কল্যাণী জেএনএম হাসপাতাল ঘুরে দেখলেন বিজেপি বিধায়ক

শহরের আবর্জনার সঙ্গে জেএনএম হাসপাতালের পরিবেশের তুলনা করলেন কল্যাণীর নবনির্বাচিত বিজেপি বিধায়ক অনুপম বিশ্বাস

কল্যাণী জেএনএম হাসপাতাল ঘুরে দেখলেন বিজেপি বিধায়ক
  • ২০ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কল্যাণী: শহরের আবর্জনার সঙ্গে জেএনএম হাসপাতালের পরিবেশের তুলনা করলেন কল্যাণীর নবনির্বাচিত বিজেপি বিধায়ক অনুপম বিশ্বাস। মঙ্গলবার তিনি বিভিন্ন বিভাগের পাশাপাশি হাসপাতালের শৌচাগার থেকে রান্নাঘর ঘুরে দেখে ক্ষোভ উগরে দেন। কথা বলেন হাসপাতালের সুপার, রোগী ও সাফাই কর্মীদের সঙ্গেও। সাফাই ব্যবস্থার বেহাল দশা দেখে কর্মীদের একাংশকে ধমক দিতেও দেখা যায় তাঁকে। একই সঙ্গে দ্রুত পরিস্থিতির উন্নতির জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন তিনি। তাঁর অভিযোগ, হাসপাতালের সামগ্রিক পরিবেশ অত্যন্ত খারাপ এবং তা রোগীদের জন্য অস্বস্তিকর। 

Advertisement

তিনি বলেন, কল্যাণী শহরের ডাস্টবিনে যে ধরনের আবর্জনা দেখা যায়, হাসপাতালের পরিবেশের সঙ্গে তার কোনও পার্থক্য নেই। আগামী সাত দিনের মধ্যে হাসপাতালের পরিবেশ ও পরিষেবার উন্নতি করতে হবে। তিনি বলেন, সাতদিন পর আবার হাসপাতাল পরিদর্শনে আসব। যদি পরিস্থিতির পরিবর্তন না হয়, তাহলে বিষয়টি মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীর নজরে আনা হবে।পরে তিনি কল্যাণী পুরসভায় যান। সেখানে তৃণমূল পরিচালিত পুরসভার পুরপ্রধান নীলিমেশ রায়চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ