Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

সায়নীকে হুমকি, বিজেপি নেতার দুঃখপ্রকাশ

বিতর্কের জেরে অবশেষে পিছু হটলেন সিকান্দ্রাবাদ পুরসভার চেয়ারম্যান প্রদীপ দীক্ষিত। সোশ্যাল মিডিয়া পোস্টে ভগবান শিবকে অপমান করা হয়েছে বলে অভিযোগ তুলে তৃণমূল সাংসদ সায়নী ঘোষকে শিরশ্ছেদের হুমকি দিয়েছিলেন উত্তরপ্রদেশের এই বিজেপি নেতা।

সায়নীকে হুমকি, বিজেপি নেতার দুঃখপ্রকাশ
  • ২২ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বুলন্দশহর (উত্তরপ্রদেশ): বিতর্কের জেরে অবশেষে পিছু হটলেন সিকান্দ্রাবাদ পুরসভার চেয়ারম্যান প্রদীপ দীক্ষিত। সোশ্যাল মিডিয়া পোস্টে ভগবান শিবকে অপমান করা হয়েছে বলে অভিযোগ তুলে তৃণমূল সাংসদ সায়নী ঘোষকে শিরশ্ছেদের হুমকি দিয়েছিলেন উত্তরপ্রদেশের এই বিজেপি নেতা। সায়নীর মাথার দাম হিসাবে এক কোটি টাকা পুরস্কারও ঘোষণা করেছিলেন। বিতর্ক তুঙ্গে ওঠায় এবার সুর নরম দীক্ষিতের। নিজের মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করলেন তিনি। প্রদীপ দীক্ষিত বলেছেন, আমি হিংসায় বিশ্বাসী নই। আমি পরে জানতে পেরেছি সায়নী ঘোষের ওই পোস্টটি (ভগবান শিব প্রসঙ্গে) ২০১৫ সালের পুরানো এবং সেজন্য তিনি আগেই ক্ষমা চেয়েছিলেন। ফলে মন্তব্যের (শিরচ্ছেদের হুমকি) জন্য আমি দুঃখিত। আমাদের পরম্পরা সব জীবকে অনুকম্পা ও সম্মান প্রদর্শনের শিক্ষা দেয়। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ