Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বিজেপি নেতার উপর হামলা, তৃণমূল পঞ্চায়েত সদস্য ও তাঁর ছেলে গ্রেপ্তার

বিজেপির এক নেতাকে মারধর এবং তাঁর দোকান ভাঙচুরের অভিযোগের ভিত্তিতে ডোমজুড়ে গ্রেপ্তার করা হয়েছে তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য ও তাঁর ছেলেকে। ধৃতদের নাম সদানন্দ দত্ত এবং তাঁর ছেলে ইন্দ্রনীল দত্ত। রবিবার রাতে বারুইপাড়া এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়।

বিজেপি নেতার উপর হামলা, তৃণমূল  পঞ্চায়েত সদস্য ও তাঁর ছেলে গ্রেপ্তার
  • ২ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বিজেপির এক নেতাকে মারধর এবং তাঁর দোকান ভাঙচুরের অভিযোগের ভিত্তিতে ডোমজুড়ে গ্রেপ্তার করা হয়েছে তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য ও তাঁর ছেলেকে। ধৃতদের নাম সদানন্দ দত্ত এবং তাঁর ছেলে ইন্দ্রনীল দত্ত। রবিবার রাতে বারুইপাড়া এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দা রাজু আশ ওরফে বাবুলাল ওই এলাকাতেই ব্যবসা করেন। বিভিন্ন অনুষ্ঠানে মকটেলের স্টল দেওয়ার পাশাপাশি তাঁর দোকানে টাটকা ছানাও বিক্রি হয়। একসময় তিনি তৃণমূল করতেন। ২০১৮ সালে ২৫১ নম্বর বুথ থেকে পঞ্চায়েত সদস্য নির্বাচিত হন। ২০২৩ সালে বাবুলাল বিজেপিতে যোগ দেন। অভিযোগ, রবিবার সন্ধ্যায় তিনি দোকানে থাকাকালীন তাঁকে ডাকা হলে বেরিয়ে আসেন। তখন কয়েকজন যুবক তার উপর চড়াও হয়। বাবুলালের দাবি, তাঁকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়। এই ঘটনায় পঞ্চায়েত সদস্য সদানন্দ দত্ত জড়িত বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা ছুটে এলে অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায়। হামলার পাশাপাশি তাঁর দোকানটিও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ।
ডোমজুড় গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করানোর পর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বাবুলাল। তাঁর দাবি, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাঁর উপর হামলা চালানো হয়েছে। যদিও তৃণমূলের স্থানীয় নেতৃত্বের দাবি, তাঁরা বিষয়টি জানেন না। খোঁজ নিয়ে বলতে পারবেন। এদিকে, জগৎবল্লভপুরের বিজেপি বিধায়ক অনুপম ঘোষ বলেন, ‘এই ধরনের ঘটনা মেনে নেওয়া হবে না। পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে পুলিশ।’

Advertisement
সম্পর্কিত সংবাদ