Bartaman Logo
৯ জুন, ২০২৬

খ্রিস্টান ধর্ম নিয়ে বেফাঁস মন্তব্য, ক্ষমাপ্রার্থী পদ্ম নেতা

খ্রিস্টান ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য। প্রবল সমালোচনার মুখে এবার ক্ষমা চাইলেন বিজেপি নেতা সুনীল দেওধর। মেঘালয়ে এক সমাবেশে খ্রিস্টান ও যিশু খ্রিস্টকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন বলে অভিযোগ।

খ্রিস্টান ধর্ম নিয়ে বেফাঁস মন্তব্য, ক্ষমাপ্রার্থী পদ্ম নেতা
  • ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, শিলং: খ্রিস্টান ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য। প্রবল সমালোচনার মুখে এবার ক্ষমা চাইলেন বিজেপি নেতা সুনীল দেওধর। মেঘালয়ে এক সমাবেশে খ্রিস্টান ও যিশু খ্রিস্টকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন বলে অভিযোগ। এনিয়ে গোটা রাজ্যজুড়ে দেখা দেয় বিক্ষোভ। পুলিসের কাছে দায়ের করা হয় মামলা। পরে নিজ দলের চাপ এবং সমালোচনার মুখে ক্ষমা চেয়েছেন দেওধর।  মেঘালয়ের শাসক দল ন্যাশনাল পিপলস পার্টি তথা এনপিপি দেওধরের ‘বিভেদমূলক’ মন্তব্যের তীব্র নিন্দা করেছেন। অন্যদিকে দলের যুব শাখা ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে পুলিসের দ্বারস্থ হয়।  গত সপ্তাহে একটি জনসভায় বক্তব্য রাখার সময় দেওধর বলেছিলেন, ‘যিশু খ্রিস্ট বহিরাগত, তেমনি তাঁর ধর্মও বহিরাগত’। এছাড়াও খ্রিস্টান ধর্ম নিয়ে উপহাসও করেন বলে অভিযোগ। তাঁর মন্তব্যের প্রতিবাদে ক্ষোভ ছড়িয়ে পড়ে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ