Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

ভগবানপুর ১ ব্লকে বিজেপি থেকে তৃণমূলে যোগ

ভগবানপুর-১ ব্লকের বিভীষণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপির দুর্গে আঘাত হানল তৃণমূল। বুধবার স্থানীয় পার্টি অফিসে বিজেপির স্থানীয় মণ্ডল সহ-সভানেত্রী তথা ২০২৩ সালে পঞ্চায়েত ভোটে বিজেপির শঙ্করপুর বুথের প্রার্থী সীতারানি দাস দলবদল করে তৃণমূলে যোগ দিলেন।

ভগবানপুর ১ ব্লকে বিজেপি থেকে তৃণমূলে যোগ
  • ২৯ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাঁথি: ভগবানপুর-১ ব্লকের বিভীষণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপির দুর্গে আঘাত হানল তৃণমূল। বুধবার স্থানীয় পার্টি অফিসে  বিজেপির স্থানীয় মণ্ডল সহ-সভানেত্রী তথা ২০২৩ সালে পঞ্চায়েত ভোটে বিজেপির শঙ্করপুর বুথের প্রার্থী সীতারানি দাস দলবদল করে তৃণমূলে যোগ দিলেন। তাঁর সঙ্গে বিজেপির ৭০ জন কর্মী-সমর্থক তৃণমূলে যোগ দেন বলে তৃণমূল নেতারা জানিয়েছেন। অন্যদিকে, শিউলিপুর বুথের সিপিএমের প্রাক্তন পঞ্চায়েত সদস্যা অম্বিকা ভক্তা দলবদল করে তৃণমূলে যোগ দিলেন। তাঁর সঙ্গে যোগ দেন ৩০জন সিপিএম কর্মী-সমর্থক। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপসুন্দর পণ্ডা, ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সৌরভকান্তি বেরা সহ অন্যান্য নেতারা। পঞ্চায়েত সমিতির সভাপতি বলেন, এদিন দুটি দল থেকে সব মিলিয়ে শতাধিক কর্মী-সমর্থক তৃণমূলে যোগ দিলেন। বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা সহ-সভাপতি স্বপন রায় বলেন, কিছু কর্মী-সমর্থক বিজেপি ত্যাগ করলেও দলের কোনও ক্ষতি হবে না। সিপিএম নেতা ঝাড়েশ্বর বেরা বলেন, দলবদলের কোনও খবর নেই। তবে তৃণমূল প্রলোভনের রাজনীতির মাধ্যমে বরাবরই কর্মী-সমর্থকদের অন্য দল থেকে নিজেদের দলে টানতে সিদ্ধহস্ত। এখানেও তেমনই হয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ