Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আইনজীবীদের ভোটে সাফ বিজেপি

আইনজীবীদের নির্বাচনে বারাসতে ধাক্কা খেল বিজেপি। টানটান লড়াইয়ে বারাসত ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে একটি আসনও জিততে পারলেন না পদ্ম পার্টির আইনজীবীরা। রাজ্যে বিধানসভা ভোটের আগে বিষয়টি যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

আইনজীবীদের ভোটে সাফ বিজেপি
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: আইনজীবীদের নির্বাচনে বারাসতে ধাক্কা খেল বিজেপি। টানটান লড়াইয়ে বারাসত ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে একটি আসনও জিততে পারলেন না পদ্ম পার্টির আইনজীবীরা। রাজ্যে বিধানসভা ভোটের আগে বিষয়টি যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। জানা গিয়েছে, বারাসত ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচন হয় এবার ৩০ জানুয়ারি। গণনা হয় ৩১ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত। বুধবার সন্ধ্যায় ফলাফল ঘোষণা হয়েছে। এবার মোট ভোটার ছিলেন ২২৫৭ জন, তার মধ্যে ব্যালটে ভোট দিয়েছেন ১৮২৯ জন। ১৭টি আসনের জন্য ভোটে ন’টিতে জয়ী হয়েছেন তৃণমূলের আইনজীবীরা। আটটিতে জয়ী হয়েছে বাম-কংগ্রেস জোট। সভাপতি হয়েছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়, সাধারণ সম্পাদক হয়েছেন অলোক সমাজপতি৷ আর সহ-সভাপতি হয়েছেন বাম কংগ্রেস জোটের তরফে অরুণকুমার দেবনাথ। অন্যদিকে, তৃণমূলের আইনজীবী সদস্য সন্দীপ চট্টোপাধ্যায় বলেন, গতবারে আমরা আটটি আসনে জিতেছিলাম, এবার নটি। এবার জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে বিজেপি ধুয়ে মুছে সাফ হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ