Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পুরুলিয়ায় এসআইআরে একাধিক বুথে এজেন্ট খুঁজে পাচ্ছে না বিজেপি

পুরুলিয়ার একাধিক বুথে এজেন্ট খুঁজে পাচ্ছে না বিজেপি। অন্য বুথ থেকে এজেন্ট আনতে বাধ্য হচ্ছে গেরুয়া শিবির।

পুরুলিয়ায় এসআইআরে একাধিক বুথে এজেন্ট খুঁজে পাচ্ছে না বিজেপি
  • ৬ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, পুরুলিয়া: পুরুলিয়ার একাধিক বুথে এজেন্ট খুঁজে পাচ্ছে না বিজেপি। অন্য বুথ থেকে এজেন্ট আনতে বাধ্য হচ্ছে গেরুয়া শিবির। পুরুলিয়া জেলার একাধিক জায়গায় বিএলএ-২ নিয়োগ করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে পদ্মফুল শিবিরকে। এমনকি বুথে এজেন্ট না পেয়ে নিয়ম ভেঙে অন্য বুথ থেকে এজেন্ট দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। কার্যত বিষয়টি মেনে নিলেও সংখ্যাটা খুবই কম বলে দাবি বিজেপি নেতাদের।

Advertisement

পুরুলিয়া জেলার বিভিন্ন এলাকায় বিএলএ-২ নিয়োগ করতে গিয়ে কার্যত ফাঁপড়ে পড়েছে জেলা বিজেপি। সমস্যাটা সবচেয়ে বেশি সংখ্যালঘু অধ্যুষিত এলাকায়। এবিষয়ে পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের বিএলএ-১ এর দায়িত্বে থাকা সুষেণ মাঝি বলেন, বিজেপি একাধিক এলাকায় বিএলএ-২ নিয়োগ করতে পারেনি। অন্য বুথ থেকে লোক এনে নাম দেওয়ার চেষ্টা করেছে। এবিষয়ে পুরুলিয়ার জেলাশাসকের কাছে অভিযোগ করা হয়েছে। প্রয়োজনে তা লিখিত আকারে জানানো হবে। তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী যিনি যে বুথের ভোটার তিনি সেখানেই বুথ লেবেল এজেন্ট হতে পারবেন। বিজেপি কিছু বুথে নিজেদের এজেন্ট না পেয়ে অন্য বুথের লোকেদের সেখানে নিয়োগ করার চেষ্টা করছে।
জেলা বিজেপির সভাপতি শঙ্কর মাহাত বলেন, সংখ্যালঘু এলাকাগুলিতে সমস্যা রয়েছে। তবে সেই সংখ্যাটা খুবই কম। জেলার ২৪টি বুথে সমস্যা হয়েছে। ওই বুথ গুলিতে অন্য বুথ থেকে এজেন্ট দেওয়া হয়েছিল। তবে তা রিজেক্ট হয়েছে। শঙ্করবাবু আরও বলেন, পুরুলিয়া লোকসভার অন্তর্গত ১৯০৬টি বুথ রয়েছে। তার মধ্যে ১৮৮২টি বুথে এজেন্ট দেওয়া হয়েছে। সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় থাকা ২৪টি বুথে বাইরে থেকে এজেন্ট দেওয়া হয়েছিল। তবে আইন অনুযায়ী সব করা হয়েছে। তৃণমূল কংগ্রেস অযথা এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। বৈধ কোনও ভোটারের নাম বাদ যাবে না। জেলায় কোনও সহায়তা কেন্দ্র বা কিছু করা হয়নি। 
এবিষয়ে তৃণমূল কংগ্রেস নেতা সুষেণ মাঝি বলেন, প্রতিটি অঞ্চলে তৃণমূল কংগ্রেসের কর্মী ও নেতারা সহায়তা কেন্দ্রে রয়েছেন। সব বুথে বিএলএ-২ নিয়োগ করা হয়েছে। তাঁরাও সাধারণ মানুষকে সাহায্য করবেন। তাছাড়া বিধানসভা ভিত্তিক এক জায়গা থেকে গোটা এলাকায় সাধারণ মানুষের সুবিধায় বিশেষ ক্যাম্প রয়েছে দলের। বিজেপি লোক খুঁজে না পেয়ে অন্য বুথ থেকে লোক এনে ম্যানেজ করার চেষ্টা করছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ