Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বজবজে সুস্বাস্থ্য  কেন্দ্রের উদ্বোধন

বজবজে সুস্বাস্থ্য  কেন্দ্রের উদ্বোধন
  • ১৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বজবজ: রবিবার সন্ধ্যায় বজবজ পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের আর এল ঘোষ রোডে নবনির্মিত সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হল। বিধায়ক অশোক দেব তার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুরসভার চেয়ারম্যান গৌতম দাশগুপ্ত। অনুষ্ঠান মঞ্চে স্থানীয় কাউন্সিলার সহ নির্বাচিত জনপ্রতিনিধিরা ছিলেন। প্রতিটি ওয়ার্ডের বাসিন্দাদের হাতের কাছে প্রাথমিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য এই উদ্যোগ। সুডার দেওয়া টাকায় এই সুস্বাস্থ্য কেন্দ্রটি তৈরি করা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ