Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বড়জোড়ায় পথ দুর্ঘটনা, মৃত ১

বড়জোড়ায় পথ দুর্ঘটনা, মৃত ১
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: শনিবার রাতে বড়জোড়া থানার জামবেদিয়ায় লরি ও চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় চারচাকা গাড়িটির চালকের মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম বাবন কেওড়া(৩৪)। তাঁর বাড়ি বেলিয়াতোড়ের গদারডিহি গ্রামে। পুলিস সূত্রে জানা গিয়েছে, চারচাকা গাড়িটি বড়জোড়ার দিক থেকে বেলিয়াতোড়ের দিকে আসছিল। বাঁকুড়া-দুর্গাপুর রাজ্য সড়কে জামবেদিয়ার কাছে উল্টোদিক থেকে আসা একটি মালবোঝাই লরির সঙ্গে গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর জখম হন বাবন। তাঁকে উদ্ধার করে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিস জানিয়েছে, লরিটি আটক করা হয়েছে। চালক পলাতক।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ