Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বড়জোড়ায় মোবাইল দোকানে চুরি, ধৃত দুই নাবালক

মোবাইল ফোনের দোকানে চুরির তদন্তে নেমে বুধবার দুই নাবালককে গ্রেপ্তার করেছে বড়জোড়া থানার পুলিস। দিন পাঁচেক আগে বড়জোড়া থানার পল্লিশ্রী মানাচর এলাকার ওই দোকানের পিছনের দিকের দরজা ভেঙে চুরির ঘটনা ঘটে

বড়জোড়ায় মোবাইল দোকানে চুরি, ধৃত দুই নাবালক
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: মোবাইল ফোনের দোকানে চুরির তদন্তে নেমে বুধবার দুই নাবালককে গ্রেপ্তার করেছে বড়জোড়া থানার পুলিস। দিন পাঁচেক আগে বড়জোড়া থানার পল্লিশ্রী মানাচর এলাকার ওই দোকানের পিছনের দিকের দরজা ভেঙে চুরির ঘটনা ঘটে। অভিযোগ পেয়ে পুলিস তদন্ত শুরু করে। তাতেই ওই দুই নাবালক পুলিসের জালে ধরা পড়ে। বাঁকুড়ার অতিরিক্ত পুলিস সুপার সদর) সিদ্ধার্থ দোর্জি বলেন, ওই দোকান থেকে ১৫টি মোবাইল ফোন, ১২টি চার্জার, বেশ কিছু স্পিকার, হেডফোন, পাওয়ার ব্যাঙ্ক ও এলইডি লাইট চুরি গিয়েছিল। বড়জোড়া থানা এলাকারই বাসিন্দা ধৃত কিশোরদের হেফাজত থেকে ওইসব চোরাই সামগ্রী উদ্ধার করা হয়েছে। ধৃতদের মধ্যে একজনের মনোহারি সামগ্রীর দোকান রয়েছে। চোরাই মাল সেখানেই লুকিয়ে রাখা হয়েছিল।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ