Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বাজে কদমতলা ঘাটে দেহ উদ্ধার, চাঞ্চল্য

বাজে কদমতলা ঘাটে দেহ উদ্ধার, চাঞ্চল্য
  • ১১ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গঙ্গায় ভরসন্ধ্যায় আচমকা দেহ ভেসে ওঠায় চাঞ্চল্য দেখা দিল বাজে কদমতলা ঘাটে। ঘাটে থাকা লোকজনই পুলিসে খবর দেন। রিভার ট্রাফিক পুলিস ও উত্তর বন্দর থানার পুলিস ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। আজ, সোমবার ময়নাতদন্ত হওয়ার কথা। লালবাজার সূত্রে খবর, দেহটি এখনও পর্যন্ত শনাক্ত করা যায়নি। তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর। পুলিস জানিয়েছে, কীভাবে মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে হাতে এলেই বোঝা যাবে। মৃতদেহের পরনে শুধুই কালো প্যান্ট ছিল। গত দু’-তিন দিনে শহরে কেউ নিখোঁজ হয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আশপাশের জেলাগুলিতেও খবর দেওয়া হয়েছে বলে লালবাজার সূত্রের দাবি।
Advertisement
সম্পর্কিত সংবাদ