Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বিজয় দিবস উপলক্ষ্যে গ্লোরি বাইক রাইড

বিজয় দিবস উপলক্ষ্যে গ্লোরি বাইক রাইড
  • ২৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ১৯৭১ সালের বিজয় দিবসকে সামনে রেখে রবিবার কলকাতায় অনুষ্ঠিত হল ‘গ্লোরি বাইক রাইড’। অনুষ্ঠানের আয়োজক, ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের সদর দপ্তর। ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় প্রধান লেফটেন্যান্ট জেনারেল রামচন্দ্রর তিওয়ারি ফোর্ট উইলিয়ামে পতাকা তুলে বাইক রাইডের সূচনা করেন। ফোর্ট উইলিয়াম থেকে ইডেন গার্ডেন, ভিক্টোরিয়া মেমোরিয়াল, বিড়লা মন্দির, সাউথ পার্ক স্ট্রিট অঞ্চল সহ শহরে মোট ২৫ কিলোমিটার রাস্তা অতিক্রম করে।
Advertisement
সম্পর্কিত সংবাদ