সংবাদদাতা, মাথাভাঙা: সোমবার মাথাভাঙা-১ ব্লকের পচাগড় গ্রামপঞ্চায়েতের বাইশগুড়ি হাইস্কুলের রজত জয়ন্তী বর্ষের সূচনা অনুষ্ঠান হল। এদিন সকালে রোড রেসের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। বিদ্যালয় প্রাঙ্গণে রজত জয়ন্তী বর্ষের সূচনা করেন কোচবিহারের সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া। উপস্থিত ছিলেন মাথাভাঙা-১ পঞ্চায়েত সমিতির সভাপতি রাজিবুল হাসান, মহকুমা পুলিস আধিকারিক সমরেন হালদার সহ অন্যরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ দাস বলেন, আমরা সারাবছর ধরে নানা কর্মসূচির মাধ্যমে রজত জয়ন্তী বর্ষ উদ্যাপন করব।



