Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

জন্মদিন উদযাপন

জন্মদিন উদযাপন
  • ২৪ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

 • কাজী নজরুল ইসলামের কথা, গান ও কবিতা ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ১৯৬৭ সালে কবির পুত্রদ্বয় কাজী সব্যসাচী ও অনিরুদ্ধ যুগ্মভাবে প্রতিষ্ঠা করেন ‘অগ্নিবীণা’ সংস্থা। সম্প্রতি মহাজাতি সদনের সেমিনার হলে কাজী সব্যসাচীর ৯৭তম জন্মদিবস পালন করল এই সংস্থা। স্মৃতিচারণায় অংশ নেন বিশিষ্ট সমাজসেবী, শিক্ষাবিদ ডঃ মীরাতুন নাহার। ছিলেন রজত বন্দ্যোপাধ্যায়, দেবাশিস বসু। নজরুল ইসলামের কবিতা পাঠ করেন বন্দনা বন্দ্যোপাধ্যায়। এরপর গৌতম কারক, শুভ শেঠ, শম্পা, পারমিতা, তিয়াসা, সোনালি, অসীমা, স্বপন গঙ্গোপাধ্যায় সহ আরও অনেকের নিবেদন অত্যন্ত মনোগ্রাহী। ইতি সিনহা পাল এবং আকাশনীল ভট্টাচার্য ও সহশিল্পীদের সমবেত আবৃত্তি কোলাজ শুনতে চমৎকার লাগে। উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। 

Advertisement

কলি ঘোষ 

Advertisement
সম্পর্কিত সংবাদ