Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

নতুন নায়িকার জন্ম

নতুন আলিয়া ভাটের জন্ম দেবে ‘আলফা’। শুধু আলিয়া নন। নতুন রূপে শর্বরী ওয়াঘকেও এই ছবিতে দেখবেন দর্শক। দুই নায়িকার সঙ্গে কাজ করার পর এই উপলব্ধি কোরিওগ্রাফার বসকো মার্টিসের।

নতুন নায়িকার জন্ম
  • ১৪ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নতুন আলিয়া ভাটের জন্ম দেবে ‘আলফা’। শুধু আলিয়া নন। নতুন রূপে শর্বরী ওয়াঘকেও এই ছবিতে দেখবেন দর্শক। দুই নায়িকার সঙ্গে কাজ করার পর এই উপলব্ধি কোরিওগ্রাফার বসকো মার্টিসের। যশ রাজ ফিল্মসের আসন্ন এই ছবিতে আলিয়া ও শর্বরীকে দেখে চমকে গিয়েছেন বসকো। তাঁর কথায়, ‘ব্যতিক্রমী একটি ছবি তৈরি হচ্ছে, এটা বলতে পারি। নতুন অবতারে আলিয়া এবং শর্বরীকে দেখবেন দর্শক। দু’জনেরই এই বদল জরুরি ছিল।’ ‘ওয়ার’, ‘পাঠান’-এর মতো ছবির কোরিওগ্রাফির দায়িত্ব ছিল বসকোর। নাচের মুদ্রায় নতুনত্ব আনেন তিনি। সে কারণেই বলিউডে তাঁর কাজ সমাদৃত। তাঁর কাছ থেকে এই সার্টিফিকেট পেয়ে খুশি দুই নায়িকাও। এই ছবিটা তাঁদের দু’জনের কেরিয়ারের ক্ষেত্রেই নতুন দিশার সন্ধান দেবেন বলে মত বিশেষজ্ঞদের।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ