Bartaman Logo
১৫ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বইমেলায় স্টল বণ্টনের পূর্ণাঙ্গ তালিকা তলব করল হাইকোর্ট

বইমেলায় স্টল বণ্টনের পূর্ণাঙ্গ তালিকা তলব করল হাইকোর্ট
  • ২১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বইমেলায় স্টল বণ্টনের পূর্ণাঙ্গ তালিকা তলব করল হাইকোর্ট। এবছরের বইমেলায় পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড স্টল বিতরণের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সেই অনুযায়ী স্টল কারা পাচ্ছে, তার পূর্ণাঙ্গ তালিকা জমা দিতে হবে হাইকোর্টে। নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। 
Advertisement
৪৮তম বইমেলায় বিশ্ব হিন্দু পরিষদকে স্টল খোলার অনুমতি দেওয়া হয়নি। এজন্য একটি মামলা হয়েছে হাইকোর্টে। পরিষদকে স্টল নয় কেন? শুনানিতে এই প্রশ্ন তুলে গিল্ডের অবস্থান জানতে চেয়েছিলেন বিচারপতি। সোমবার ছিল সেই মামলার শুনানি। 
এদিন শুনানিতে গিল্ডের তরফে দাবি করা হয়, গিল্ড একটি বেসরকারি সংস্থা। এর আগে এপিডিআরের মামলায় তা স্পষ্ট হয়ে গিয়েছে। স্টল বিলির জন্য একাধিক শর্ত আরোপসহ আগেই বিজ্ঞপ্তি জারি করেছিল গিল্ড। সেই অনুযায়ী এবার তারা স্টল বিলি করেছে। তাদের বক্তব্য, সেক্ষেত্রে আবেদনকারী বিশ্ব হিন্দু পরিষদ কোনও প্রকাশনা সংস্থা নয়, তাই তাদের স্টল দেওয়া হয়নি। বিশ্ব হিন্দু পরিষদের তরফে পাল্টা দাবি করা হয়, ‘বিশ্ব হিন্দু বার্তা’ বিশ্ব হিন্দু পরিষদেরই অংশ। এছাড়া প্রকাশনা সংস্থা নির্বাচনে এক্ষেত্রে নির্ধারিত কোনও আইনও নেই। গিল্ড বেসরকারি সংস্থা হলেও এই আন্তর্জাতিক বইমেলায় রাজ্য সরকারেরও যথেষ্ট ভূমিকা রয়েছে। আজ, মঙ্গলবার ফের এই মামলার শুনানি।  
Advertisement
সম্পর্কিত সংবাদ