Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বইমেলায় দূষণ নিয়ন্ত্রণে ব্যবস্থা নিতে অনুরোধ

বইমেলায় দূষণ নিয়ন্ত্রণে ব্যবস্থা নিতে অনুরোধ
  • ১৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ২৮ জানুয়ারি থেকে সল্টলেকের করুণাময়ীতে সেন্ট্রাল পার্কে শুরু হচ্ছে আন্তর্জাতিক কলকাতা বইমেলা। মেলায় পরিবেশ দূষণ রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়ে আবেদন করল পরিবেশ কর্মীদের সংগঠন সবুজ মঞ্চ। পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, বিধাননগর মিউনিসিপ্যালিটি ও পাবলিসার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডকে চিঠি দিয়েছে ওই সংগঠন। সবুজ মঞ্চের সম্পাদক নব দত্ত জানিয়েছেন, আমাদের দাবি, মেলার ফুড কোর্টে থার্মোকলের ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে। প্লাস্টিক ব্যবহার করলে তা যেন ১২০ মাইক্রনের বেশি হয়। পাশাপাশি কোনও স্টলে সাউন্ড বক্স থাকলে, শব্দদূষণ নিয়ন্ত্রণের জন্য লিমিটার লাগাতে হবে। এছাড়া আবর্জনা ব্যবস্থাপনার দিকেও নজর দিতে বলা হয়েছে। সংগঠনের বক্তব্য, গত দু’বছর আবর্জনা ব্যবস্থাপনা ভালো হয়েছে। কিন্তু মেলা প্রাঙ্গণের বাইরে আবর্জনা ব্যবস্থাপনায় নজর দিতে অনুরোধ করা হয়েছে পর্ষদকে। বায়ুদূষণ রোধের জন্য নিয়মিত জল ছিটানোর ব্যবস্থা করার অনুরোধ করা হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ