Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বাইক-স্কুটির মুখোমুখি সংঘর্ষ, ২ জনের মৃত্যু

বাইক-স্কুটির মুখোমুখি সংঘর্ষ, ২ জনের মৃত্যু
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কাকদ্বীপ: বাইক ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুই ব্যক্তির। ঘটনাটি ঘটেছে নামখানা ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার মনসাতলা বাসস্ট্যান্ডের কাছে। মৃত দুই ব্যক্তির নাম বিধান বেরা (৬০) ও সায়েদ আলি খান (২০)। বাড়ি নামখানার রাধানগর এলাকায়। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বকখালি থেকে একটি বাইক নামখানার দিকে যাচ্ছিল। অন্যদিকে, নামখানা থেকে একটি স্কুটি বকখালির দিকে যাচ্ছিল। মনসাতলার কাছে একটি টোটোকে ওভারটেক করতে গিয়ে ওই বাইক ও স্কুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় তিনজন গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে দ্বারিকনগর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক দুই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। বাকি আহত একজনের চিকিৎসা চলছে। এই ঘটনার জেরে ১১৭ নম্বর জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শী সুরজিৎ প্রামাণিক বলেন, একটি দোকানে বসে ছিলাম। তখন সামনে একটি বাইক ও স্কুটির মুখোমুখি সংঘর্ষ হয়। স্কুটিতে বাবা ও মেয়ে বসেছিলেন। অন্যদিকে বাইকে একজন বসেছিলেন। এই ঘটনায় তিনজনকেই গুরুতর আহত অবস্থায় তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ