Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

দেগঙ্গায় মজে যাওয়া বাইকার খাল সংস্কার শুরু, বরাদ্দ ১ কোটি

সংস্কার না হওয়ায় মজে গিয়েছিল দেগঙ্গার দু’টি পঞ্চায়েতের জল নিকাশির অন্যতম ভরসা বাইকার খাল। সামনেই বিধানসভা নির্বাচন।

দেগঙ্গায় মজে যাওয়া বাইকার খাল সংস্কার শুরু, বরাদ্দ ১ কোটি
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: সংস্কার না হওয়ায় মজে গিয়েছিল দেগঙ্গার দু’টি পঞ্চায়েতের জল নিকাশির অন্যতম ভরসা বাইকার খাল। সামনেই বিধানসভা নির্বাচন। সে কথা মাথায় রেখেই খাল সংস্কারের কাজ শুরু করল রাজ্যের সেচদপ্তর। দু’টি পর্যায়ে খাল সংস্কারের জন্য প্রায় এক কোটি টাকা বরাদ্দ হয়েছে বলে ব্লক প্রশাসন সূত্রে খবর। জানা গিয়েছে, দেগঙ্গার কলসুর ও চাকলা পঞ্চায়েতের ভিতর দিয়ে গিয়েছে বাইকার খাল। দুই পঞ্চায়েতের একাধিক গ্রামের জল বাইকার খালে এসে পড়ত। বৃষ্টির জল বের করার ক্ষেত্রে এই খালের গুরুত্ব ছিল অপরিসীম। দীর্ঘ বছর ধরে সংস্কার না হওয়ায় খালে পলি জমে প্রবাহ বন্ধ হয়ে যায়। ফলে অল্প বৃষ্টিতেই খাল উপচে জলমগ্ন হত পার্শ্ববর্তী গ্রামগুলি। বিঘার পর বিঘা চাষের জমি ক্ষতিগ্রস্ত হত। ভোট কাটতে না কাটতেই চলে আসবে বর্ষা। তার আগে দেগঙ্গার কলসুর ও চাকলা পঞ্চায়েতের ভিতর দিয়ে যাওয়া বাইকার খাল সংস্কারের কাজ শুরু করেছে সেচদপ্তর। ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দু’টি পর্যায়ে খাল সংস্কার হবে। 

Advertisement

বাসিন্দা জিয়াউল হাসান বলেন, খাল মজে যাওয়ায় বৃষ্টির জল গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ত। আমাদের ত্রাণ শিবিরে আশ্রয় নিতে হত। বিধায়কের উদ্যোগে খাল সংস্কার শুরু হওয়ায় আমরা খুশি। এনিয়ে দেগঙ্গার বিধায়ক রহিমা মণ্ডল বলেন, গত বছর বর্ষার সময় এলাকার বাসিন্দাদের দুর্ভোগ দেখেছি। কথা দিয়েছিলাম, খাল সংস্কার করা হবে। এখন তা শুরু হয়েছে। এনিয়ে দেগঙ্গার বিডিও ফাহিম আলম বলেন, বাইকার খাল সংস্কারের কাজ শেষ হয়ে গেলে দুই পঞ্চায়েতের নিকাশি ব্যবস্থা উন্নত হবে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ