Bartaman Logo
১০ জুন, ২০২৬

বিয়ের কার্ড দিতে গিয়ে অডির সঙ্গে সংঘর্ষ বাইকের, মৃত ৩

বিয়ের আনন্দে শোকের ছায়া। গতকাল শনিবারের সন্ধ্যেতে কার্ড বিলি করে আসার সময় প্রাণ হারালেন পরিবারের ৩।

বিয়ের কার্ড দিতে গিয়ে  অডির সঙ্গে সংঘর্ষ বাইকের, মৃত ৩
  • ৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১৫:০২
Prefer us on Google

মধ্যপ্রদেশ, ৮ ফেব্রুয়ারি: সামনেই বাড়ির বড় ছেলের বিয়ে। কিন্তু বিয়ের আনন্দ পরিনত হল শোকে। গতকাল শনিবার সন্ধ্যায় কার্ড বিলি করে আসার সময় দুর্ঘটনায় প্রাণ হারালেন পরিবারের ৩ জন। পাত্রের বাবা ভগবত বিশ্বকর্মা(৫৫)ছোট ছেলে এবং এক আত্বীয় শীতল বিশ্বকর্মাকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন বিয়ের কার্ড বিলি করতে। বাইকে করে যাচ্ছিলেন তারা। তাদের বাড়ি থেকে মাত্র ২ কিমি দূরে রেওয়া-প্রায়াগ্রাজ সড়ক সংলগ্ন কোসটা গ্রামে কাছে দ্রুত গতিতে আসা একটি অডি গাড়ি এসে ধাক্কা মারে বাইকে। 

Advertisement

ভগবত এবং শিভম ছিলেন চাঁচাইয়ের বাসিন্দা ।  শীতল থাকতেন রথরার সংলগ্ন এলাকায়। সংঘর্ষে হওয়া মাত্রই ঘটনাস্থলে মৃত্যু হয় বিশ্বকর্মার পরিবারের বাইকে থাকা ৩ জনের । খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌছায় পুলিশ। ঘটনাস্থল এসে অডির চালককে আটক করে পুলিশ এবং মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় সঞ্জয় গান্ধি  হাসপাতালে।  ঘটনার সময় খুনি গাড়ির গতি কত ছিল খতিয়ে দেখছেন তদন্তকারীরা। কথা বলা হচ্ছে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে। দেখা হচ্ছে গাড়ি চালক মত্ত ছিল কিনা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ