Bartaman Logo
১৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

বাইক থেকে পড়ে টোটোর ধাক্কায় মৃত্যু নাবালকের

দিদার বাড়িতে আর যাওয়া হল না ছোট্ট ইমারুলের। নিয়ন্ত্রণ হারিয়ে দাদার বাইক থেকে পড়ে টোটোর ধাক্কায় মৃত্যু হল বছর দশের ইমারুল হকের(১০)। মঙ্গলবার বিকেলে মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে ইটাহারের বিধিবাড়ি এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে।

বাইক থেকে পড়ে টোটোর ধাক্কায় মৃত্যু নাবালকের
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ইটাহার: দিদার বাড়িতে আর যাওয়া হল না ছোট্ট ইমারুলের। নিয়ন্ত্রণ হারিয়ে দাদার বাইক থেকে পড়ে টোটোর ধাক্কায় মৃত্যু হল বছর দশের  ইমারুল হকের(১০)। মঙ্গলবার বিকেলে মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে ইটাহারের বিধিবাড়ি এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে। 
Advertisement
ইমারুলের বাড়ি ইটাহারের কামালপুর গ্রামে। সে এই বছর পঞ্চম শ্রেণিতে ভর্তি হয়েছিল। বিকেলে ইমারুল তার খুড়তুতো দাদা মাসেদুর রহমানের সঙ্গে বাড়ি থেকে বের হয়। মাসেদুর ভাই ইমারুলকে বাইকের পিছনে বসিয়ে  ইটাহারের ছয়ঘরা গ্রামে দিদার বাড়ি যাচ্ছিল। হঠাৎ ইটাহারের বিধিবাড়ি এলাকায় সামনে একটি বাইক চলে আসায় মাসেদুর স্বজোরে ব্রেক কষে। এরপর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাইকটি। সেই সময় মালদহমুখী অন্য একটি টোটো বেপরোয়া গতিতে এসে বাইক আরোহী ইমারুলের মাথায় স্বজোরে ধাক্কা মারে। এরপর প্রত্যক্ষদর্শী বাসিন্দা ও ইটাহারের ট্রাফিক পুলিস আশঙ্কাজনক অবস্থায় নাবালকটিকে প্রথমে ইটাহার গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তড়িঘড়ি তাকে রায়গঞ্জ মেডিক্যালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক। সেখানে নিয়ে গেলে রায়গঞ্জ মেডিক্যালের চিকিৎসক ইমারুলকে মৃত ঘোষণা করেন। এই বিষয়ে মৃতের বাবা হেফাজুর রহমান জানান, আমাদের ছোট্ট ছেলেটা যে আর বাড়ি ফিরবে না আমি ভাবতেই পারছি না। এমন মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমেছে কামালপুর গ্রামে। পুলিস টোটোটিকে আটক করে থানায় নিয়ে যায়।
Advertisement
সম্পর্কিত সংবাদ