Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বাইক ও টোটোর সংঘর্ষ, মৃত ১

বাইক ও টোটোর সংঘর্ষ, মৃত ১
  • ২০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, লালবাগ: রবিবার সকালে মুর্শিদাবাদ থানার মোতিঝিল এলাকায় বাইক ও টোটোর সংঘর্ষে টোটো চালকের মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম সন্তোষ কর্মকার(৫৬)। বাড়ি বহরমপুর থানার সুকান্তপল্লিতে। এছাড়া বাইক চালক ও টোটোর চার যাত্রী জখম হয়েছেন। জানা গিয়েছে, এদিন সকালে যাত্রী নিয়ে টোটোটি মোতিঝিলের দিকে যাচ্ছিল। সেই সময় উল্টো দিক থেকে একটি বাইক প্রচণ্ড গতিতে এসে সামনাসামনি ধাক্কা মারে। ঘটনায় টোটো চালক ও যাত্রীদের পাশাপাশি বাইক চালকও রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে লালবাগ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক টোটো চালককে মৃত ঘোষণা করেন।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ