Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বাইক দুর্ঘটনায় মৃত ২

বাইক দুর্ঘটনায় মৃত ২
  • ১৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, বারুইপুর: বাইক দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হল। মৃতদের নাম পিন্টু নস্কর (২৫) এবং বাবাই সর্দার (৩৫)। ঘটনাটি ঘটে রবিবার সন্ধ্যায়, জয়নগরের গুদামের হাট মোড়ে। জয়নগর থানার পুলিস দেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। পুলিস জানিয়েছে, মৃতদের বাড়ি বারুইপুরের নবগ্রামে। পিন্টু নস্করের এক আত্মীয়ের বাড়ি থেকে বাইকে করে ফিরছিলেন দু’জনে। পথে তাঁদের বাইকটিতে পিছন থেকে ধাক্কা দেয় একটি লরি।
Advertisement
সম্পর্কিত সংবাদ