Bartaman Logo
২৮ সেপ্টেম্বর, ২০২৬

স্বেচ্ছাবসর নিলেন বিহার পুলিশের ডিজি

মেয়াদ শেষ হওয়ার আগেই স্বেচ্ছাবসর (ভিআরএস) নিলেন বিহারের ডিরেক্টর জেনারেল অব পুলিশ (ডিজিপি) বিনয় কুমার।

স্বেচ্ছাবসর নিলেন বিহার পুলিশের ডিজি
  • ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

পাটনা: মেয়াদ শেষ হওয়ার আগেই স্বেচ্ছাবসর (ভিআরএস) নিলেন বিহারের ডিরেক্টর জেনারেল অব পুলিশ (ডিজিপি) বিনয় কুমার। ১৯৯১ ব্যাচের এই প্রবীণ আইপিএস অফিসারকে রাজ্যের পরবর্তী প্রধান তথ্য কমিশনার (সিআইসি) পদে নিয়োগ করা হতে পারে বলে জল্পনা। শনিবার রাতে রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শারীরিক অসুস্থতার কারণে সম্প্রতি ছুটিতে গিয়েছিলেন বিনয় কুমার। গত ২৫ সেপ্টেম্বর স্বেচ্ছাবসরের আবেদন করেন। ইতিমধ্যে তাঁর আবেদন রাজ্য মঞ্জুর করেছে। সাধারণত স্বেচ্ছাবসরের আবেদনের ক্ষেত্রে তিনমাসের নোটিস পিরিয়ড থাকলেও এক্ষেত্রে তাঁকে ছাড় দেওয়া হয়েছে। তিনি মুখ্য তথ্য কমিশনার হিসাবে দায়িত্ব সামলাবেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ