Bartaman Logo
১০ জুন, ২০২৬

ইভিএমে এবার প্রার্থীদের রঙিন ছবি, শুরু বিহার বিধানসভা ভোটে

এবার বদল আসছে বৈদ্যুতিন ভোটযন্ত্রের (ইভিএম) ব্যালট পেপারের নকশায়। বিহারের আসন্ন বিধানসভা ভোট থেকেই এই বদল হতে চলেছে।

ইভিএমে এবার প্রার্থীদের রঙিন ছবি, শুরু বিহার বিধানসভা ভোটে
  • ১৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: এবার বদল আসছে বৈদ্যুতিন ভোটযন্ত্রের (ইভিএম) ব্যালট পেপারের নকশায়। বিহারের আসন্ন বিধানসভা ভোট থেকেই এই বদল হতে চলেছে। সেজন্য গাইডলাইনে প্রয়োজনীয় আপডেটের কাজও সেরে ফেলেছে নির্বাচন কমিশন। ১৯৬১ সালের কনডাক্ট অব ইলেকশনস রুলসের ৪৯বি বিধির আওতায় এবার থেকে ইভিএমে প্রার্থীদের রঙিন ছবি ব্যবহার করা হবে। এতদিন হয় প্রার্থীদের কোনও ছবি থাকত না, থাকলেও তা হতো সাদাকালো। ভোটদানের সময় প্রার্থীদের চিনতে যাতে কোনও অসুবিধা না হয়, সেজন্য রঙিন ছবি ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছবির জন্য চিহ্নিত জায়গাটিতে চারভাগের তিনভাগ নিয়ে প্রার্থীর রঙিন ছবি থাকবে। শুধু তাই নয় নোটা সহ সব প্রার্থীর নাম সমান আকারের হরফে লেখা থাকবে। সেই হরফের আকার এমন হবে যেন পড়তে বিন্দুমাত্র কোনও সমস্যা না হয়। কমিশন তাদের গাইডলাইনে বসেছে, ফন্ট সাইজ হবে ৩০ এবং বোল্ড। পরে অন্য নির্বাচনেও এই পদ্ধতি ব্যবহার করা হবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ