Bartaman Logo
২০ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

ভ্যানের ধাক্কায় যুবকের মৃত্যু

ভ্যানের ধাক্কায় যুবকের মৃত্যু
  • ৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মেদিনীপুর: সোমবার দুপুরে পিংলা থানার গোপীনাথপুর বাজারের কাছে পিকআপ ভ্যানের ধাক্কায় এক যুবকের মৃত্যু হল। যুবকের বাড়ি থেকে কিছুটা দূরে বারবেটিয়া-জামনা রাস্তায় ওই দুর্ঘটনা ঘটে। পরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মৃতের নাম শুভদীপ হড়(২৫)। পুলিস পিকআপ ভ্যানটি আটক করেছে। চালক পলাতক। ওই যুবক রাস্তা পার হচ্ছিলেন। সেইসময় দ্রুতগতিতে আসা পিকআপ ভ্যানটি পিছন থেকে তাঁকে ধাক্কা মারে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ