Bartaman Logo
১৬ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

‘দ্য রয়্যালস’ ছাড়লেন ভূমি

গত বছর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল ‘রয়্যালস’ সিরিজটি। সেই সিরিজের দ্বিতীয় সিজনের তোড়জোড় শুরু হয়েছিল তখনই

‘দ্য রয়্যালস’ ছাড়লেন ভূমি
  • ১১ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

গত বছর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল ‘রয়্যালস’ সিরিজটি। সেই সিরিজের দ্বিতীয় সিজনের তোড়জোড় শুরু হয়েছিল তখনই। এবার খবর, সিরিজটি ছাড়ছেন মুখ্য অভিনেত্রী ভূমি পেডনেকর। কেন? তা অবশ্য খোলসা করা হয়নি। তবে গত বছর সিরিজ মুক্তির পর কটাক্ষের মুখে পড়তে হয়েছিল ভূমিকে। সে কারণেই কি সিরিজের দ্বিতীয় সিজনে কাজ না করার সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী? প্রশ্ন উঠছে ইন্ডাস্ট্রির অন্দরে। যদিও সূত্রের খবর, এবার নাকি গল্পের প্রেক্ষাপট বদল হচ্ছে। প্রেমের গল্পের পরিবর্তে রাজবাড়ির অন্দরমহল ও পারিপার্শ্বিক বিষয় দেখানো হবে সিরিজে। ফলে ভূমির চরিত্রটি নাকি তেমন গুরুত্ব পেত না। অভিনেত্রী গল্পের কারণে সিরিজটি ছেড়েছেন বলেও মনে করা হচ্ছে। অন্যদিকে, ‘হক’ নির্মাতাদের সঙ্গে একটি কোর্টরুম ড্রামায় কাজ করার কথা রয়েছে নায়িকার। পাশাপাশি আরও কয়েকটি প্রজেক্ট রয়েছে ভূমির হাতে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ