Bartaman Logo
১৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

ভুট্টার খেত নষ্ট করল দুষ্কৃতীরা

রাতের অন্ধকারে ভুট্টাখেত নষ্ট করল দুষ্কৃতীরা। এনিয়ে শনিবার জলপাইগুড়ি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। জলপাইগুড়ি শহরের ২ নম্বর ওয়ার্ডের আপার ভাটাখানার বাসিন্দা প্রদীপ কবিরাজ, মনোতোষ রায়ের অভিযোগ, এর আগেও ওই এলাকার অনেকের ভুট্টাখেত রাতের অন্ধকারে দুষ্কৃতীরা নষ্ট করে দিয়েছে।

ভুট্টার খেত নষ্ট করল দুষ্কৃতীরা
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: রাতের অন্ধকারে ভুট্টাখেত নষ্ট করল দুষ্কৃতীরা। এনিয়ে শনিবার জলপাইগুড়ি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। জলপাইগুড়ি শহরের ২ নম্বর ওয়ার্ডের আপার ভাটাখানার বাসিন্দা প্রদীপ কবিরাজ, মনোতোষ রায়ের অভিযোগ, এর আগেও ওই এলাকার অনেকের ভুট্টাখেত রাতের অন্ধকারে দুষ্কৃতীরা নষ্ট করে দিয়েছে। এনিয়ে তাঁরা পালা করে মাঝরাত পর্যন্ত ফসল পাহারা দিচ্ছেন। শুক্রবারও রাত প্রায় সাড়ে ১১টা পর্যন্ত ভুট্টাখেত পাহারা দেন এলাকার কয়েকজন কৃষক। কিন্তু এদিন সকালে খেতে গিয়ে দেখা যায়, কয়েক হাজার ভুট্টাগাছ ভেঙে, কেটে নষ্ট করে দেওয়া হয়েছে। এদিন পুলিসের হস্তক্ষেপ দাবি করেছেন ওই এলাকার কৃষকরা। অভিযোগ খতিয়ে দেখে পদক্ষেপের আশ্বাস দিয়েছে পুলিস।
Advertisement
এদিন থানায় লিখিত অভিযোগ জমা দিয়ে বেরিয়ে আসার পর প্রদীপ কবিরাজ বলেন, অনেক কষ্ট করে ধারদেনা করে ভুট্টা চাষ করেছি। কিন্তু এভাবে যদি রাতের অন্ধকারে ফসল নষ্ট করে দেওয়া হয়, কীভাবে সহ্য করা সম্ভব? এখনও পর্যন্ত এলাকার প্রায় সাত-আটজনের খেতের ভুট্টা নষ্ট করা হয়েছে। পুলিসি হস্তক্ষেপের দাবি জানিয়েছি আমরা। দেখা যাক, কী হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ