Bartaman Logo
২৭ মে, ২০২৬

ভোটের মুখে মহারাষ্ট্র পুলিসের ডিজি বদল

ভোটের মুখে মহারাষ্ট্র পুলিসের ডিজি বদল
  • ৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
মুম্বই: বিলম্বিত বোধদয় নির্বাচন কমিশনের? দীর্ঘ গড়িমসির পরে অবশেষে মহারাষ্ট্রের বিতর্কিত পুলিসকর্তা রশ্মি শুক্লার বিরুদ্ধে পদক্ষেপ করল দিল্লির নির্বাচন সদন। সোমবার রাজ্য পুলিসের ডিজি পদ থেকে সরিয়ে দেওয়া হল তাঁকে। পাশাপাশি নতুন ডিজি নিয়োগের জন্য রাজ্য সরকারকে আজ মঙ্গলবারের মধ্যে তিনজন আইপিএস অফিসারের প্যানেল পাঠাতে বলেছে কমিশন। রশ্মির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে প্রথম থেকেই সরব হয়েছিল বিরোধীরা। এর পরিপ্রেক্ষিতেই অবশেষে কমিশন পদক্ষেপ গ্রহণ করল বলে মনে করা হচ্ছে। রশ্মির বিরুদ্ধে রাজ্যের শাসক মহাযুতি জোটকে সুবিধা করে দেওয়ার অভিযোগ করে বিরোধী দলগুলি। বিরোধীদের বক্তব্য, রাজ্য পুলিসের শীর্ষপদ থেকে তাঁকে সরানো না হলে অবাধ ভোট সম্ভব নয়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ