Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ভাতারে গাড়ির ধাক্কায় জখম ৪

ভাতারে গাড়ির ধাক্কায় জখম ৪
  • ১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: শুক্রবার দুপুরে ভাতারের বেলেণ্ডায় একটি চারচাকা গাড়ির ধাক্কায় চারজন জখম হওয়ার ঘটনায় উত্তেজনা ছড়ায়। এলাকার বাসিন্দারা গাড়িটি আটকে রেখে বিক্ষোভ দেখান। বেশ কিছুক্ষণ কাটোয়া-বধর্মান রাস্তা অবরুদ্ধ হয়ে যায়। পুলিস এসে পরিস্থিতি সামাল দেয়। স্থানীয়দের দাবি, চারচাকা গাড়ির চালক নেশাগ্রস্ত অবস্থায় ছিল। দুই বাইক চালক রাস্তার একদিক ধরে যাচ্ছিলেন। চারচাকা গড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের ধাক্কা মারে। জখমদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে একজন গুরুতর জখম হয়েছেন। পুলিস জানিয়েছে, গাড়িটি কাটোয়া থেকে বর্ধমানের দিকে আসছিল। গাড়িটি আটক করা হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ